ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বিভিন্ন বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কৃষকদের বসতবাড়ি ও মাঠে আগাম শীতকালীন সবজি আবাদ সম্প্রসারণের লক্ষ্যে মোট ৭২০ জন কৃষকের মধ্যে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শসা প্রভৃতি ফসলের বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৯,১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে পর্যায়ক্রমে গম, সরিষা, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের বীজ ও সার দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মসুর, সরিষা ও বিভিন্ন সবজির বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলি আহমেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার ১৪ ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

আপডেট টাইম : ০৬:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫