ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দৌলতপুরে জাসদ নেতা খুনের আসামী ২২ আওয়ামী লীগ নেতা, গ্রেফতার-৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলায় জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের ২২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-৯ জনের নামে হত্যা মামলা হয়েছে।

নিহত সালামের পিতা আলাউদ্দিন খান ওরফে এনামুল হক বাদী হয়ে শুক্রবার সকালে এ হত্যা মামলা করেন দৌলতপুর থানায়, যার নং ৩১। মামলার আসামীদের মধ্যে রয়েছেন দৌলতপুর উপজেলার সাবেক সাংসদ চৌধুরী পরিবারের একের অধিক সদস্য।

হত্যা মামলা দায়েরের পর দৌলতপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৩ জন এজাহার নামীয় আসামি মেহেদী, নজিবুল ও সোহান কে গ্রেফতার করেছেন। তবে মামলার মুল আসামিরা রয়েছেন এখনও ধরা ছোয়ার বাইরে।

উল্লেখ্য গত বুধবার রাত সাড়ে ১১টায় হত্যা মামলার আসামী জাসদ নেতা মাহবুব খান সালাম সন্ত্রাসীদের হামলায় নিহত হন।

হত্যা মামলার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম হত্যার ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন খান ওরফে এনামুল হক বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ আরো ৮-৯ জন অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেছেন, যার নং ৩১। এ ঘটনায় ৩ জন গ্রেফতার হয়েছে। এরা সকলেই এজাহার নামীয় আসামি। বাঁকী আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

দৌলতপুরে জাসদ নেতা খুনের আসামী ২২ আওয়ামী লীগ নেতা, গ্রেফতার-৩

আপডেট টাইম : ০৬:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২