ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দৌলতপুরে বকেয়া বিল আদায় করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুৎ কর্মী

দৌলতপুর প্রতিনিধিঃ : কুষ্টিয়ার দৌলতপুরে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গোলাম ফারুক (৩৮) নামে এক পল্লীবিদ্যুৎ কর্মী। আহত পল্লী বিদ্যুৎ কর্মী গোলাম ফারুক তারাগুনিয়া জোনাল অফিসের আওতাধীন দৌলতপুর অভিযোগকেন্দ্র কর্মরত ছিলেন। বুধবার বিকেলে উপজেলার দৌলতপুর মাস্টারপাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চলমান বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করে আসছেন। তারই অংশ হিসেবে বুধবার বিকেলে উপজেলার দৌলতপুর মাস্টার পাড়া গ্রামের আব্দুল বারীর বাড়িতে বিদ্যুৎ বিল আদায় করতে গেলে বিদ্যুৎ বিল না দিয়ে তার গালিগালাজ শুরু করে। এর এক পর্যায়ে লাইনম্যান গোলাম ফারুক ওই গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে গ্রাহক আব্দুল বারীর ছেলে শরিফুল পল্লী বিদ্যুতের লাইনম্যানের মাথার ওপর লাঠি দিয়ে বাড়ি দিয়ে আহত করেন। আহত অবস্থায় গোলাম ফারুক কে তার সহকর্মীরা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগুনিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মির্জা কে ই তুহিন জানান চলমান বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের অংশ হিসেবে অফিসের স্টাফরা অভিযানে ছিল বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাদের ওপোরে এই অতর্কিত হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে বিষয়টা নিয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান জানান, ঘটনাটি আমি শুনেছি এ বিষয়ে একটি মামলা হয়েছে
আসামীকে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

দৌলতপুরে বকেয়া বিল আদায় করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুৎ কর্মী

আপডেট টাইম : ১০:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২