ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চীনা প্রেমিককে নিয়ে আত্মগোপনে মেহেরপুরের তরুণী। নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেবেন বাংলাদেশ সরকার জাতীয় স্বীকৃতির পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তালবাড়ীয়া কালিদাসপুর বিদ্যালয়ের সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক পিএলসি, মহাদেবপুর শাখায় গ্রাহক সমাবেশ  নকল ডিবি সেজে ডাকাতির প্রস্তুতি: নোহা গাড়িসহ ৯ পেশাদার ডাকাত গ্রেফতার মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ৪,৪০০ মাদক ট্যাবলেট উদ্ধার ঘোড়াঘাটে শিক্ষক দম্পতির কন্যা মৃত্তিকার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে দৌলতপুর থানা বাজার এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করেন দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল কর্নেল।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, থানা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান। এছাড়াও স্থানীয় যুবনেতা আসাদুল, রতন, মুক্তার, উজ্জ্বল, সবুজ, তৈমুর, জয়সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানা গেছে, গত রোববার (১২ জুলাই) মাগরিবের নামাজের পর উপজেলার হোসেনাবাদ হিসনাপাড়া এলাকায় অবস্থিত যুবদল নেতা রেজাউর রহমান মাসুমের দলীয় কার্যালয়ে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে তারা কার্যালয়ে অগ্নিসংযোগ করলে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং শরীফ উদ্দীন জুয়েলের কর্মসূচির ব্যানারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বিএনপির নেতাদের দাবি, ঘটনাটি রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ঘটিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার পর সোমবার (১৩ জুলাই) রেজাউর রহমান মাসুম বাদী হয়ে দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি থানার মামলা নং-৩২ হিসেবে রেকর্ড করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন, উপজেলার হোসেনাবাদ হিসনাপাড়া এলাকার মৃত এলাহি সরদারের ছেলে জনি হোসেন (২২), জয়রামপুর এলাকার স্বপন মোল্লার ছেলে সৈকত মোল্লা (২২) এবং একই এলাকার নিপুল মোল্লার ছেলে মনোজ আলী (২০)। এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চীনা প্রেমিককে নিয়ে আত্মগোপনে মেহেরপুরের তরুণী।

দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬