ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

ধলেশ্বরী নদীতে মাসের পর মাস যাবৎ চলছে ড্রেজার

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার উপজেলার সীমানায় ধলেশ্বরী নদীতে বিগত কয়েক মাস যাবৎ, রফিক ও শামসুলের ২ টি ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলনের মহাউৎসব।

এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে, উপজেলাদ্বয়ের সীমানার ঘুনাপাড়া এলাকার পাহাড়পুর নামক স্থানে গিয়ে দেখা যায়, লক্ষ লক্ষ সিএফটি নদীর বালু উত্তোলন করে স্তুপ করে বিক্রি করছে একটি মহল। প্রতি ট্রাক্টর বালু ২০০-২৫০ টাকা দরে বিক্রি করছে এরা।

এসব ড্রেজার চালানোর সাথে সম্পৃক্তদের সাথে কথা বলে জানা যায়, সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা বলে প্রশাসনকে জানিয়েই চলছে এসব ড্রেজার। বালু উত্তোলনকারীরা দাবি করেন টাঙ্গাইলের ডিসি অফিস থেকে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের নদী ড্রেজিং করে বালু উত্তোলন করে উন্নয়ন মূলক কাজে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

তবে সরেজমিনে ট্রাক্টরে বালু বিক্রি করতে দেখা যায়। এবং এসব বালু বিক্রির কথা অকপটে স্বীকারও করেন তারা। এভাবেই প্রতিদিন চলে বালু বেচা-কেনা, দাবি করেন ট্রাক্টর চালকদের।

ড্রেজার ব্যবসায়ী রফিক বলেন, গত সপ্তাহে দেলদুয়ারের এসিল্যান্ড এসে পাইপের কাছ থেকে ঘুরে গেছে। কিভাবে চলে এটা বোঝেন না। সবই ভাই উপর মহলের হাত। এলাসিন ও দেলদুয়ার উপজেলার আওয়ামী লীগের নেতা নেতা মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কথা বলেন, তাহলেই সব বুঝতে পারবেন।

তবে, আওয়ামী নেতা মোহাম্মদ আলীর মোবাইলে কল করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয় দেলদুয়ার উপজেলার ইউএনও ফরহানর সরকারি নম্বরে কল করলে তিনি বলেন, আমার পিতার অসুস্থতার জন্য অফিসের বাইরে আছি। এ বিষয়ে এই মূহুর্তে কিছু বলতে পারছিনা।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

ধলেশ্বরী নদীতে মাসের পর মাস যাবৎ চলছে ড্রেজার

আপডেট টাইম : ০৯:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২