ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

ধামইরহাটে ১৫ কোটি টাকা মুুল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ১৪ বিজিবি

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর ধামইরহাটে ১৫ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি’ জানান, ২৩ ডিসেম্বর সন্ধায় ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নলপুকুর বুড়োল দিঘীতে স্থানীয়রা দিঘী খননের সময় একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পেলে বিষয়টি বিজিবির সদস্যরা নিজস্বসূত্রে খবর পেয়ে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মো. তহুরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল স্থানীয় জনগণের সহযোগিতায় ওই পুকুর থেকে ২৭ দশমিক ৫৮০ কেজি মূর্তিটি উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত মূর্তিটি স্বর্ণকার দ্বারা নাইট্রিক অ্যাসিড ও স্বর্ণ পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়। পরীক্ষায় এটি অত্যন্ত উচ্চমানের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারি অভিজ্ঞদের মতে উদ্ধারকৃত মূর্তিটির মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন পিএসসি আরও জানান, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সকল অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ধামইরহাটে ১৫ কোটি টাকা মুুল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ১৪ বিজিবি

আপডেট টাইম : ১১:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫