ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

নওগাঁয় ভুয়া ডিসি পরিচয়দানকারী প্রতারক আটক

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ভুয়া ডিসি,
পুলিশ সুপার, ডাক্তার ও সেনাবাহিনীসহ বিভিন্ন পেশার পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ। গত সোমবার শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। আটকৃতর নাম সাদ্দাম হোসেন।

সে যশোর জেলার ঝিকরগাছা থানার আটুলিয়া গ্রামের কাওছার আলীর ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যাালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন-সাদ্দাম হোসেন বিভন্ন সুন্দরী মেয়েদের পটানোর কৌশল হিসাবে সে নিজের লাইফ স্টাইল চেঞ্জ করে।

অনলাইন ম্যারেজ মিডিয়াগুলোতে কখনো আমেরিকা সিটিজেন, অস্ট্রেলিয়া প্রবাসী, ডিসি, পুলিশ সুপার, ডাক্তার সেনাবাহিনী ও বড় ব্যবসায়ী পরিচয়ে নিজেকে বড় ব্যাবসায়ী পরিচয়ে নিজেকে অবিবাহিত দেখে বিয়ের জন্য পাত্রী খোঁজার বিজ্ঞপ্তি দেয়। এরপর বিভিন্ন সুন্দরী মেয়ের সাথে চ্যাটিংএর শুরুতেই তাদের ছবি নেয়। তারপর প্রেমের ফাঁদে ফেলে বিদেশ নেওয়ার কথা বলে বড় অংকের টাকা হাতিয়ে নেয়।

টাকার পাশাপাশি মেয়েদের কাছ থেকে ব্যাংক চেকও নিয়ে রাখে পাশাপাশি সে মেয়েদের সাথে শারিরীক সম্পর্কের ভিডিও ধারন করে রাখে। তিনি আরো বলেন, জেলার এক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে মারা যাওযায় বিষন্নতায় ভুগছিলেন। এই সুযোগে সাদ্দাম ওই ভাইস চেয়ারম্যান সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে। তাকে বিভিন্ন ভাবে সরকারের উচ্চ মহলের সাথে যোগোযোগ আছে বলে বিশ্বাস করায়।

তারপর তার কাছ থেকে উপজেলা চেয়ারম্যানের টিকিক নিয়ে দেওয়ার কথা ও আশ্রয়ণ প্রকল্পের পাইয়ে দেওয়া কথা বলে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর থেকে তার সাথে যোগায়োগ বন্ধ করে। সোমবার সে জানতে পারে সাদ্দাম তার স্ত্রীকে নিয়ে শহরের একটি আবাসিক হোটেলে তার অবস্থান করছে।

সে তৎক্ষনাত বিষয়টি পুলিশকে জানালে স্ত্রীসহ তাকে আটক করা হয়। পুলিশ সুপার আরো বলেন, আটককের পর তার মোবাইল ফোন হতে দেখা যায় সে অবৈধ ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সী ব্যাবসায়ীর সাথে জড়িত। তার বিরুদ্ধে সদর মডেল থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নওগাঁয় ভুয়া ডিসি পরিচয়দানকারী প্রতারক আটক

আপডেট টাইম : ০৮:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১