ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নাগরপুরে সাঁড়াশি অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

কাজি মোস্তফা রুমি স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়নের বাবনাপাড়া এলাকায় সদর ইউপি চেয়ারম্যান কুদরত আলীর এক সাঁড়াশি অভিযানে মাদকদ্রব্য গাঁজা সহ মাদক সেবন ও ছিনতাই কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ মার্চ) রাতে ইউপি চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই কাজে জড়িত ব্যক্তিদের খোঁজ নেয়া হচ্ছে এবং পরিবারের সদস্যদের সতর্ক করা হয়েছে। এছাড়াও অপর ব্যক্তিকে ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী বলেন, আমরা দ্রুত অভিযোগ বক্স স্থাপন করতে যাচ্ছি। অচিরেই একটি অভিযোগ সেল গঠন করা হবে।

ইতিমধ্যে যেসব তথ্য আমি পাচ্ছি সেই অনুযায়ী তড়িৎ পদক্ষেপ হিসেবেই এই অভিযান পরিচালনা করেছি। নাগরপুরবাসী আমার সাথে আছে এবং ইনশা’আল্লাহ মাদক নির্মূল করেই আমি ঘরে ফিরবো। মাদকের বিরুদ্ধে এই ধরণের অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, আটককৃত মাদক ব্যবসায়ী হলেন-কাঞ্চু মিয়া (৫২) বাবনাপাড়া গ্রামের শুকুর মিয়ার ছেলে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

নাগরপুরে সাঁড়াশি অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৭:১১:২১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২