ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে অভিনব কায়দায় মরিচের বস্তায় গাঁজা পাচারের সময় গ্রেফতার ৩

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ নাটোরে অভিনব কায়দায় মরিচের বস্তায় গাঁজা পাচারের সময় প্রায় চার লক্ষ টাকার ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত তিন মাদকব্যবসায়ী হলেন, গাইবান্ধা জেলার সদর উপজেলার বাটিকামারী গ্রামের মৃত জালাল সরকারের ছেলে মানিক মিয়া(৪২), মৃত মহির উদ্দিনের ছেলে নূর আলম(৪০) ও নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে ইনসার আলী (৫০)।

শনিবার( ৮ই মে) সন্ধ্যায় ডিবি পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে শহরের স্টেশন বাজার একতা মোড় থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান,আসামি মানিক মিয়া ও নূর আলম গাইবান্ধা থেকে গাঁজা সংগ্রহ করে বাগাতিপাড়ার ইনসার আলীর কাছে পৌঁছে দিচ্ছিলেন। প্রথমে মানিক মিয়া ও নূর আলম কে গ্রেফতার করা হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে ইনসার আলীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

নাটোরে অভিনব কায়দায় মরিচের বস্তায় গাঁজা পাচারের সময় গ্রেফতার ৩

আপডেট টাইম : ০৭:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১