ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

নির্যাতন সহ্য করতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা, সৎ মা সহ গ্রেফতার ৩

তানোর ( রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে অন্তরা হালদার (১৪) নামে এক স্কুল ছাত্রী মাছ নিধনের গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তানোর পৌর শহরের মাসিন্দা (কালিগঞ্জ) এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অন্তরার সৎ মা, সৎ খালা ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১১ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামের বিপদ হালদারের স্ত্রী, অন্তরার সৎ মা শ্রীমতি কল্পনা রাণী (২৮), একই এলাকার যতন হালদারের স্ত্রী ও কল্পনা রাণীর বোন শ্রীমতি বিথিকা রাণী (২৬), ও একই এলাকার মৃত শশি হলদারের ছেলে অন্তরার বাবা শ্রী বিপদ হলদার (৩৫)।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল শিক্ষার্থী অন্তরাকে প্রায় সময় সৎ মা নির্যাতন করতো বলে জানা গেছে। অন্তরাকে হত্যার প্ররচণায় তার সৎ মা, সৎ মায়ের বোন (খালা) ও তার বাবার নামে ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নবম শ্রেণির ছাত্রী ছিলো অন্তরা।

সৎ মা কল্পনা প্রায়ই অন্তরার সঙ্গে ঝগড়া-গোন্ডগোল করতো। শারিরীক নির্যাতনও করতো। গত শুক্রবার দুপুরে সৎমা কল্পনা হলদারের সাথে কলহের জেরে অন্তরা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অন্তরার অবস্থা বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই অন্তরা মারা যায়।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নির্যাতন সহ্য করতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা, সৎ মা সহ গ্রেফতার ৩

আপডেট টাইম : ০৬:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১