ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৬ ছেলের ঘরেও আশ্রয় হলো না ৮৫ বছর বয়সী জয়নব ভানুর রাজশাহীসহ উত্তরবঙ্গের উন্নয়নে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর রাজশাহীতে ৩৮,৯৭০ আঁখ চাষীকে আর্থিক প্রনোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে শান্তির দেশে পরিণত করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নজরুলের মৃ’ত্যু’দ’ণ্ড কার্যকর, বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু, সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে – সিসিক প্রশাসক প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

নীলফামারীতে গাছের সাথে ধাক্কা লেগে তিন মটরসাইকেল আরোহী নিহত

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা- জলঢাকা রোডের মুন্সিপাড়া নামক স্থানে গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার উপেন চন্দ্র রায়ের পুত্র রিংকু (২১) লক্ষনপুর ইউনিয়নের নিতাই চন্দ্র রায়ের পুত্র দীপ্ত (২০) এবং দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার প্রসেনজিৎ (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন যুবক একটি মোটরসাইকেলে দ্রæতগতিতে ডালিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনজন আরোহীই মারত্বকভাবে রক্তাক্ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা: তৈয়ব বলেন, আহতদের চিকিৎসাটুকুও দিতে পারিনি। কেননা আমরা তাদের মৃত অবস্থাতে পেয়েছি। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফজলুর রহমান জানান, নিহত তিন যুবকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের মরদেহ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নীলফামারীতে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

৬ ছেলের ঘরেও আশ্রয় হলো না ৮৫ বছর বয়সী জয়নব ভানুর

নীলফামারীতে গাছের সাথে ধাক্কা লেগে তিন মটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৫:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০