ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন যুবলীগের মিছিল থেকে, আটক- ৮ মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত শীঘ্রই  স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী নিয়ে আসছে অর্ধশতাধিক সামাজিক  সংগঠনের প্ল্যাটফর্ম দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাত, গ্রেফতার ০৩ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

মাহাবুব আলম রাণীশংকৈল( ঠাকুরগাও): ঠাকুরগাওয়ের রাণীশংকৈল হোসেন গাঁও ইউনিয়নে রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামে ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে একটি পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে শামীম(১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শামীম ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। জানা গেছে, ঘটনার দিন, দুপুর ১টার দিকে উপজেলার রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামের একটি কাঁচা রাস্তায় একদিক থেকে বাইসাইকেলে চড়ে শামীম আসছিল।

অপর দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে শামীম রাস্তায় পড়ে যায়। ফলে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাওয়ার টিলার ড্রাইভার পালিয়ে যায়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, ওসি জাহিদ ইকবালসহ পুলিশদল । নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা পুলিশের কাছে লাশ দাফনের অনুমতি চায়। তবে, সহ- পুলিশ সুপার তোফাজ্জল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

আপডেট টাইম : ০৬:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০