ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মনিরামপুরে মিলল কেশবপুরের ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি ম*র*দেহ দৌলতপুরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির অনুষ্ঠান সফল করতে কামরুল মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র‍্যালি ও শোডাউন দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎

পিয়ারপুরে ব্যাপক সাড়া ফেলেছেন বুলবুল

পিয়ারপুরে ব্যাপক সাড়া ফেলেছেন বুলবুল।

পিয়ারপুরে ব্যাপক সাড়া ফেলেছেন বুলবুল।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাকি আরও মাস দুয়েক। ইউনিয়নে ইউনিয়নে চলছে প্রার্থীতা প্রকাশের নানা আড়ম্বর। কুষ্টিয়ার দৌলতপুরের পিয়ারপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হতে ইচ্ছুক ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা বুলবুল, আর তাতেই সাড়া ফেলেছে ইউনিয়ন জুড়ে।

ছাত্রজীবনে ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আওয়ামীলীগের রাজনীতিতে আসা এই যুবলীগ নেতা এমনিও নির্বাচনী এলাকায় ত্যাগী, নির্যাতিত আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক হিসাবে পরিচিত। পৈতৃক ভাবেই তৃণমূল রাজনীতির নেতৃত্বে যোগসূত্র থাকা সোহেল রানা বুলবুলের নির্বাচনী উদ্যোগের শুরুতেই দেখা যায়, ব্যপক উৎসাহ উদ্দীপনা।

অন্তত দু’হাজারের বেশি এলাকাবাসী মিলে ওয়ার্ড পর্যায়ের মতবিনিময়, উঠোন বৈঠকে ৩শ’ থেকে ৫শ’ মানুষের উপস্থিতি, আর গ্রামে-বাজারে গণসংযোগের প্রতিটি গ্রুপেই অন্তত ১শ’ জনের বেশি কর্মী নিয়ে কার্যক্রম শুরুতেই জমিয়ে তুলেছে সোহেল রানার প্রার্থীতাকে।

বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জন্য সোহেল রানা বুলবুল আস্থা রাখতে চাইছেন দলীয় নেতাদের সিদ্ধান্তে। সবকিছুর বিবেচনায় পিয়ারপুরে আওয়ামীলীগের মনোনয়ন এবং সুন্দর বিজয়ের জন্য নিজেকে যোগ্য মনে করছেন সোহেল রানা বুলবুল।

পিতা-পুত্রের রাজনৈতিক দীর্ঘ পথ সোহেল রানা’কে পিয়ারপুর ইউনিয়নের জনপ্রতিনিধিত্ব পেতে সহজ করে দিবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যাক্তি হিসেবে তরুণ এই যুবলীগ নেতা, নির্লোভ, মানবিক ও সৎ বলে মন্তব্য করছেন এলাকাবাসী।

রাজনৈতিক ভাবে তুখোড় সাংগঠনিক বুলবুল জনপ্রতিনিধি হলে জনগণের প্রাপ্তির পাল্লা বেশি ভারি হবে বলেও মন্তব্য তাদের। দলীয় মনোনয়ন পেতে সংশ্লিষ্ট সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন সোহেল রানা বুলবুল।

জনপ্রিয় সংবাদ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন

পিয়ারপুরে ব্যাপক সাড়া ফেলেছেন বুলবুল

আপডেট টাইম : ০৫:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১