ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আড়ানী পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু- লক্ষ্য বেকারত্ব ও সাইবার অপরাধ প্রতিরোধ ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ

প্রথম প্রহরে নয়, সিলেটে বিজয় দিবসের অনুষ্ঠান ভোরে

ফাইল ছবি

সিলেটে মহান বিজয় দিবসের কর্মসূচি অন্য বছর প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে শুরু হলেও এবার শুরু হবে ১৬ ডিসেম্বর ভোর ৬টা ৩১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে। এর আগে সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, এটি সরকারি সিদ্ধান্ত। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম প্রহরে শ্রদ্ধা না জানিয়ে শ্রদ্ধা জানাতে হবে ভোর ৬টা ৩১ মিনিট থেকে।

নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত কিনা এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমার মনে হয় না তেমন কোনো কারণ আছে।

প্রতিবারের মতো এবারও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় থাকবেন সম্মিলত নাট্য পরিষদ সিলেটের সদস্যরা।

এর আগে প্রশাসনের সিদ্ধান্তে সিলেটে গত ২৬ মার্চে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন প্রথম প্রহরের পরিবর্তে ভোর ৫টা ৫৭ মিনিট থেকে শুরু হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

আড়ানী পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম প্রহরে নয়, সিলেটে বিজয় দিবসের অনুষ্ঠান ভোরে

আপডেট টাইম : ০৭:৫৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭