ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

প্রধানমন্ত্রী উপহার হিসেবে অসয়হায় ভূমিহীন পরিবার পাচ্ছে মাথা গোজার ঠাঁই

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এ প্রতিপাদ্যকে ধারন করে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার হিসেবে নীলফামারীতে ৬৩৭ টি অসয়হায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে মাথা গোজার ঠাঁই। চার দিকে ইটের দেয়াল এবং মাথার উপর সবুজ টিনের ছাউনি তৈরী ঘর যেনো উঁকি দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরে প্রথম ধাপে নীলফামারীর সদরে ৯৯টি, সৈয়দপুরে ৩৪টি, জলঢাকায় ১৪১টি, ডোমারে ৩৮টি, ডিমলায় ১৮৫টি এবং কিশোরীগঞ্জ উপজেলায় ১৪০টি ঘর নির্মাণ করা হচ্ছে। দুই শতাংশ জমির উপর নির্মিত প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। সরকারী খাস জমিতে তৈরী এ সকল সেমিপাকা বসত ঘরে রয়েছে দুটি কক্ষ ও একটি করে বারান্দা, বাথরুম ও রান্নাঘর।

এ প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকে প্রধান করে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাখা হয়েছে সরকারি কর্মকর্তা, প্রকৌশলী ও রাজনৈতিক ব্যক্তিদের। কমিটির সদস্যরা প্রতিনিয়ত নির্মাণাধীন কাজের অগ্রগতি ও মান নিয়ন্ত্রণে কর্ম এলাকা পরিদর্শন করছেন। ইতোমধ্যে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তা, ষাটার্দ্ধ প্রবীণ ভূমিহীন ব্যক্তি হিসেবে যারা ঘরগুলা পাবেন তাদের বাছাইও করা হয়েছ। নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার বলেন, কাজের মান শতভাগ ঠিক রাখতে আমরা কোন আপষ করছিনা।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, আমরা নিয়মিত কাজগুলো তদারকি করছি। পাশাপাশি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার মহোদয় নিয়মিত পরিদর্শন করছেন। এ ব্যাপারে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নেয়া এই প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে। আশা করা হচ্ছে নির্ধারিত মেয়াদের আগেই উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দিতে পারবো।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

প্রধানমন্ত্রী উপহার হিসেবে অসয়হায় ভূমিহীন পরিবার পাচ্ছে মাথা গোজার ঠাঁই

আপডেট টাইম : ০৬:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১