ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বাঘায় দুই দশকেও হয়নি ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন

বানিয়াচংয়ে অপহরণকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ থেকে: নড়াইল থেকে অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। গ্রেফতারকৃত অপহরণকারী মোঃ এনামুল বিশ্বাস (২২) নড়াইল জেলার ভাটিয়া গ্রামের মোঃ ইউনূস মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৮ম শ্রেণির জনৈক ছাত্রী (১৫) এর সাথে মোবাইল রং নম্বর পরিচয় হয় নড়াইল জেলার মোঃ এনামুল বিশ্বাসের। পরিচয়ের এক পর্যায়ে গত রোববার (২৯ আগস্ট) সকাল ৭টায় প্রতারক এনামুল বিশ্বাস ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

অপরদিকে মেয়েকে না পেয়ে বানিয়াচং থানায় সাধারণ ডায়রী করেন ছাত্রীর স্বজনরা। ভিকটিমকে উদ্ধারে দায়িত্ব দেয়া হয় এস আই রাকিব হোসেনকে। সোমবার (৩০ আগস্ট) সকাল ১১টায় নড়াইল জেলার সদর থানা পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী এনামুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। অপহণকারীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন দৈনিক খোয়াইকে জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খুব গুরুত্বসহকারে আমরা নিয়েছি । খুব দ্রুততার সাথে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা

বানিয়াচংয়ে অপহরণকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

আপডেট টাইম : ১১:৩২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১