ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রতিভা মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত। ভেড়ামারায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত মোহনপুরে গ্রেফতারের পর জামাই আদরে সাজাপ্রাপ্ত আসামি,অপরাধ দমনেও ব্যর্থ পুলিশ বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী  শিক্ষার্থীদের সাথে এসপি তারিকুল ইসলাম এর মত বিনিময়  শীশীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল তানোরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা আয়োজন  দৌলতপুরে সাপের আতঙ্ক: দুই সপ্তাহে ৮ জন আক্রান্ত, শিশুর মৃত্যু অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা রাজশাহীতে এজাহার নামীয় আসামী ধরতে ব্যর্থ হচ্ছে বোয়ালিয়া মডেল থানা রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলা

বিশ্বকাপে যেমন হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপ

ফাইল ছবি

বাছাই পর্বের লড়াই শেষ। স্বাগতিক রাশিয়াসহ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ৩২টি দেশ। আগামী ১ ডিসেম্বর হবে দলগুলোর গ্রুপ নির্ধারণের ড্র।

এদিকে গ্রুপ পর্বের ড্রয়ের পটগুলোও নির্ধারণ হয়ে গেছে। চলতি বছরের অক্টোবরে ফিফা র‍্যাংকিং অনুযায়ী পটগুলোতে জায়গা পাচ্ছে কোয়ালিফাই করা দলগুলো। কোয়ালিফাই করা ৩২ দলের মধ্যে র‍্যাংকিংয়ের প্রথম ৭ দল এবং স্বাগতিক রাশিয়া আছে পট-১ এ। র‍্যাংকিং অনুযায়ী পট-২, পট-৩ এবং পট-৪ এ থাকছে যথাক্রমে আটটি করে দল।

এই চার পটের প্রত্যেকটি থেকে লটারির মাধ্যমে একটি করে দল নিয়ে গড়া হবে আটটি গ্রুপ। অর্থাৎ, ‘এ’ থেকে ‘এইচ’ পর্যন্ত প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল।

নিয়ম অনুযায়ী, একই কনফেডারেশন থেকে কোয়ালিফাই করা একাধিক দল একই গ্রুপে থাকতে পারবে না। উয়েফাভুক্ত দলগুলোর এ ক্ষেত্রে নিয়ম কিছুটা ব্যতিক্রম। এ অঞ্চলের দল বেশি হওয়ায় সর্বোচ্চ দুইটি দল একই গ্রুপে থাকতে পারবে। একই পটে থাকায় গ্রুপ পর্বে দেখা হবার কোন সম্ভাবনা নেই ব্রাজিল ও আর্জেন্টিনার।

তবে গ্রুপ পর্বে মেসি/নেইমারদের দেখা হয়ে যেতে পারে স্পেনের। স্পেনকে না পেলে আর্জেন্টিনা/ব্রাজিল পেতে পারে ইংল্যান্ড, সুইজারল্যান্ড এবং ক্রোয়েশিয়ার মধ্য থেকে একটি দল অথবা মেক্সিকোকে। পট-২ থেকে যদি ইউরোপের কোন দলকে না পায় আর্জেন্টিনা অথবা ব্রাজিল, তবে পট-৩ থেকে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেনের মধ্য থেকে একটি দল হতে পারে তাদের গ্রুপ সঙ্গী। তিউনিসিয়া, মিসর এবং সেনেগালের মধ্য থেকেও একটি দলকে পেতে পারে দলদুটি। তবে এক্ষেত্রে পট-২ থেকে কোন আফ্রিকান দল গ্রুপে থাকতে পারবে না। গত আসরের মতো ইরানকেও একই গ্রুপে পেতে পরে মেসি-নেইমাররা।

পট-২ এবং পট-৩ থেকে ইউরোপের কোন দলকে না পেলে অথবা যে কোনো একটি দল পেলে গ্রুপ পর্বেই আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সঙ্গে দেখা হতে পারে সার্বিয়ার। তা যদি না হয় তবে অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা সৌদি আরবের মধ্য থেকে যে কোনো একটি দলকে পেতে পারে মেসি-নেইমাররা তবে যদি ইরান না থাকে।

আর্জেন্টিনা অথবা ব্রাজিলের সম্ভাব্য সহজ গ্রুপ: আর্জেন্টিনা/ব্রাজিল, মেক্সিকো, মিশর এবং সৌদি আরব।

আর্জেন্টিনা অথবা ব্রাজিলের সম্ভাব্য কঠিন গ্রুপ: আর্জেন্টিনা/ব্রাজিল, স্পেন, ডেনমার্ক এবং নাইজেরিয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিভা মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত।

বিশ্বকাপে যেমন হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপ

আপডেট টাইম : ০১:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭