ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বিয়ের তিন দিনের মাথায় নববধূর আত্মহত্যা

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বিয়ের তিন দিনের মাথায় সোনিয়া আক্তার (২০) নামের এক নববধূ আত্মাহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর ১৪নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি ওই বাড়ির আবু তাহেরের ছোট মেয়ে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গত শনিবারে পারিবারিকভাবে তার বিয়ে হয়। পরিবার ও বাড়ির লোকজন জানায়, গেল শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪নং মান্দারি ইউনিয়নের রেদোয়ান হোসেন রুবেলের সঙ্গে পারিবারিক তার বিয়ে হয়।

তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি। বিয়ের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। ঘটনার দিন সকালে তিনি স্বামীর সাথে মোবাইলে কথা বলেছে এবং বাড়ির লোকজনের সাথে সে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছে। কিন্তু পরিবারের অগোচরে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে অবস্থান। দীর্ঘ সময় তার কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে দরজা ভেঙে গলায় ফাঁস দেয়া চাদর কেটে তার মৃতদেহ নামিয়ে আনে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ বাড়ির লোকজন আরো জানায়, সোনিয়া খুব হাসিখুশি স্বভাবের ছিল। কি করে আত্মহত্যা করেছে, বিষয়টি এখনো অজানা। লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক(এসআই) মো. হান্নান বলেন, সোনিয়া আত্মহত্যা করেছে বলেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কোন কিছু জানা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

বিয়ের তিন দিনের মাথায় নববধূর আত্মহত্যা

আপডেট টাইম : ০৫:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২