ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

ভাংগা থেকে র‍্যাবের হাতে ইয়াবাসহ বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য আটক

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কতর্ৃক ফরিদপুর জেলার ভাংগা থানা হতে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সীমকার্ডসহ বিকাশ প্রতারক চক্রের ০২ (দুই) সদস্য আটক।

র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‍্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮/১০/২০২১ইং তারিখ গভীর রাতে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মিয়াপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য, ০১। মোঃ বাবু মাতুব্বর(২৭), পিতা-মৃত নুরু মুন্সি, সাং-পশ্চিম রায় নগর, ০২। মোঃ সোহান হাওলাদার(২৪), পিতা-মৃত শাহজাহান হাওলাদার, সাং-মিয়াপাড়া, উভয় থানা- ভাংগা, জেলা- ফরিদপুরদ্বয়কে আটক করেন।

এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজত হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ১৩ (তের) টি সীমকার্ডসহ ১৯ (ঊনিশ) টি মোবাইল ফোন এবং ৩১ (একত্রিশ) পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদ্বয়ের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়াসহ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের কার্যক্রম করে আসছে।

ঘটনার বিবরনে আরো জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যদ্বয় বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন করতঃ রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ভাংগা থেকে র‍্যাবের হাতে ইয়াবাসহ বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য আটক

আপডেট টাইম : ০৬:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১