ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মায়ের পিঠের নিচে চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু।

মাসুদ রানা :: পিরোজপুরের নাজিরপুরে ঘুমের ঘোরে মায়ের পিঠে ‘চাপা পড়ে’ তাবিহা খানম নামের তিনমাস বয়সী একটি কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) ভোরের দিকে এ ঘটনা ঘটে। তাবিহা খানম উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আবির শিকদারের মেয়ে।

শিশুটির মা আঁখি বেগম (২৫) সাংবাদিকদের জানান, তার স্বামী কাজের জন্য বাড়ির বাইরে থাকায় তিনি তার বাবা আক্রাম খানের বাড়িতে থাকেন। সকালে তার বাবা ঘরে ঢুকে তাকে ডাক দেন। তিনি ঘুম থেকে জেগে শিশুটিকে অচেতন অবস্থায় দেখেন। তারপর কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজন এগিয়ে আসেন। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখি বেগমের ধারণা, রাতের কোনো একসময় শিশুটি তার পিঠের নিচে চাপা পড়ে মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল কৌশিক সাহা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির “ডেইলি নিউজবাংলা”কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের ঘোরে শিশুটি মায়ের পিঠের নিচে চাপা পড়ে মারা গেছে। তারপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

মায়ের পিঠের নিচে চাপা পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু।

আপডেট টাইম : ০২:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২