ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি

মিরপুর পৌরসভার মেয়র পদে হাজী এনামুল হক জয়ী

পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী হাজী এনামুল।

মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী হাজী এনামুল হক জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ৪শ’ ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফ মোবাইল প্রতিকে পেয়েছেন ২ হাজার ৫শ’ ১৫ ভোট। পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ১৪ হাজার ৬শ’ ৫৭ যা মোট ভোটের ৮৩ ভাগ। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অন্য প্রার্থীদের মধ্যে বিএনপি’র প্রার্থী রহমত আলী রব্বান ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১ হাজার ৬শ’ ৭৪ ভোট। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারে পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দিতা করেন। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী মিরপুর পৌরসভায় মোট ১৭ হাজার ৬৬৯ ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ৮হাজার ৯শ’ ৪৬ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ৭শ’ ২৩ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মিরপুর পৌরসভার মেয়র পদে হাজী এনামুল হক জয়ী

আপডেট টাইম : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১