ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

যশোর শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল আটক

নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি: যশোরে শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার গভীর রাতে যশোর শহরের রায়পাড়া এলাকার তাঁর শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। আকুল হোসেন বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,আটক আকুল হোসেনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে,আওয়ামী লীগ সরকারের সময়ে আকুল হোসেন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।

এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের তিনটি দল মিরপুর,দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আকুল হোসেনসহ পাঁচজনকে আটক করে। ওই সময় তাঁর সঙ্গে আটক অন্য চারজন হলেন ইলিয়াস হোসেন, আব্দুল আজিম, ফারুক হোসেন ও ফজলুর রহমান। তাঁরা সবাই বেনাপোল ও শার্শা উপজেলার বাসিন্দা।সেই অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে আটটি বিদেশি পিস্তল,১৬টি ম্যাগাজিন, আটটি গুলি এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

যশোর শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল আটক

আপডেট টাইম : ০৮:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫