ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

সোহেল হোসেন লক্ষীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপল্লী এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ওমান প্রবাসী বাহার উদ্দিনের পরিবারের সাতজনের মৃত্যুর পর তাদের খোঁজখবর নিতে বৃহস্পতিবার বাড়িতে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদ আলম রানা নিহতদের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

ইউএনও বলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নির্দেশে তিনি ঘটনাস্থলে আসেন। জেলা ও উপজেলা প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।

এর আগে বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী এলাকার একই পরিবারের তিন শিশুসহ সাতজন নিহত হন।

এদিকে, ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মাইক্রোবাসের চালক রাসেল হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, অভিযুক্ত চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত চালক রাসেলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

আপডেট টাইম : ০৯:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫