ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

লালপুরে মাল্টা চাষ করে আশরাফ লাখপতি

লালপুরে মাল্টা চাষ করে আশরাফ লাখপতি

এ জেড সুজন,
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে আবহাওয়া ও মাটি মাল্টা চাষের জন্য উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে স্বাদে ও পুষ্টিগুণে ভরা মাল্টা চাষ। বাজারে ফলের ভালো দাম ও চাহিদা থাকায় দিন দিন বাড়ছে মাল্টা ফলের কদর। কম পুঁজিতে মাল্টা চাষ করে বেকারদের স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। জানা যায়, লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামের আশরাফ আলী প্রথমে ৩০ শতাংশ জমিতে বারি-১ দেশীয় জাতের মাল্টা ফলের চাষ শুরু করেন।
ইতোমধ্যে মাল্টা ফলের চাষ করে তিনি একজন সফল চাষি হিসেবে পরিচিতি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। তার মাল্টা চাষ দেখে অনেক শিক্ষিত বেকার যুবক মাল্টা চাষ শুরু করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্তমান আশরাফ আলী ৮ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে মাল্টা ফলের চাষ করেছেন। প্রতিটি মাল্টার চারা ৬০ টাকা দরে ক্রয় করেছেন। বিঘা প্রতি প্রথমে ২ লাখ টাকা খরচ হয়েছে। আর ৬ লাখ টাকার মাল্টা বিক্রয় করেছেন। ২য় দফায় বিঘা প্রতি ১ লাখ ৫০ টাকা খরচ হয়েছে। আর বিঘা প্রতি ৪ লাখ ৫০ টাকার মাল্টা বিক্রয় করা হয়েছে। প্রতি কেজি ফলের মূল্য ৭০ টাকা দরে বিক্রয় হচ্ছে। এখন আর মাল্টার চারা ক্রয় করা লাগে না।
শুধু বাগানের গাছ পরিচর্যা করা লাগে। এতে প্রতি মাসে ১০ জন শ্রমিক কাজ করেন। আশরাফ আলী এখন একজন সফল চাষি। অনেকেই বাগানে ঘুরতে এসে সতেজ এবং পুষ্ট মাল্টা ক্রয় করে নিয়ে যাচ্ছেন নিজেদের পরিবারের সদস্যদের জন্য। এ বিষয়ে বাগান ঘুরতে আসা শাহ আলম বলেন, বাগানে সবুজ রঙের মাল্টা দেখে নয়ন জুড়িয়ে গেছে। মাল্টা খেয়ে দেখলাম মিষ্টি আছে। বাগানের মালিক আশরাফ আলীর কথা শুনে আমি খুব মুগ্ধ হয়েছি। এ বিষয়ে মাল্টা চাষি আশরাফ আলী বলেন, সংসারের চাহিদা মিটিয়ে বাজারে মাল্টা বিক্রয় করে আমি লাভবান হয়েছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, মো. আশরাফ আলী একজন অগ্রগামী ও উদ্যোমী কৃষক।
তিনি কৃষি বিভাগের মাধ্যমে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৫০ শতকের বারি-১ জাতের একটি প্রদর্শনী পেয়েছিলেন। প্রদর্শনী থেকে মাল্টা চাষ করে লাভবান হওয়ার পরে তিনি নিজেই উদ্ধুদ্ধ হয়ে তার মাল্টা চাষ সম্প্রসারণ করেন। বর্তমান তার জমির পরিমাণ প্রায় আট বিঘা। কৃষি বিভাগ তার মাল্টা চাষে বিভিন্ন কারগরি সহযোগিতা এবং নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লালপুরে মাল্টা চাষ করে আশরাফ লাখপতি

আপডেট টাইম : ০৩:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫