ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন যুবলীগের মিছিল থেকে, আটক- ৮ মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত শীঘ্রই  স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী নিয়ে আসছে অর্ধশতাধিক সামাজিক  সংগঠনের প্ল্যাটফর্ম দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাত, গ্রেফতার ০৩

শার্শায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ইকরামুল ইসলাম বেনাপোল  প্রতিনিধি: যশোরের শার্শায় রোববার সকালে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ই,পি,আই কেন্দ্রে  শিশুদের জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য  দিয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান অতিথি শার্শা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

৪ অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত ০৬-১১ মাস বয়সের ৩৭০২জন  এবং ১২-৫৯ মাস বয়সের ৩৪৮৮২ জন শিশুদের উপজেলার স্বাস্থ্য কেন্দ্রসহ প্রতিটি কমিউনিটি ক্লিনিক এবং উপ-স্বাস্থ্যকেন্দ্রে এই জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার স্বাস্থ্য কেন্দ্র, ৩৯টি কমিউনিটি ক্লিনিক ও ৫টি উপ-স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও বিভিন্ন ওয়ার্ডসহ সর্বমোট ২৬৫টি কেন্দ্রে  ৫৩০ জন স্বেচ্ছাসেবী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই জাতীয় ভিটামিন এ-প্লাস খাওয়ানোর কাজ করে যাবে।

তবে শিশুদের টীকা খাওয়ানোর দিনে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন স্থগিত থাকবে।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলার নাভারণ-বুরুজবাগান স্বাস্থ্য কেন্দ্রের আবসিক মেডিকেল অফিসার ডাক্তার আক্তার মারুফ, ই,পি,আই কেন্দ্রের পরিদর্শক আনিছুর রহমান, আব্দুল আজিজ, সিনিয়ার ষ্টাফ নার্স রাজিয়া সুলতানা, শার্শা সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড

শার্শায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট টাইম : ০৮:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০