ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

শার্শায় ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৯ মোটরসাইকেল আটক মামলা ১০৪

যশোর প্রতিবেদক: যশোরের শার্শায় ট্রাফিক পুলিশের অবৈধ যানবাহন আটক ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ যানবাহনের উপর দৈনন্দিন আটক কার্যক্রমের অংশ হিসাবে এ অভিযান অব্যাহত আছে বলে জানা যায়। শার্শা উপজেলার বাগআঁচড়া ও নাভারণ-সাতক্ষীরা মোড়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আজ বুধবারও অভিযান চলতে দেখা গেছে। তবে এ অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে থাকবে বলে যশোর ট্রাফিক পুলিশের অফিস সূত্রে জানা যায়।

যশোর ট্রাফিক পুলিশের টি আই নুরুজ্জামান, টি এস আই সারোয়ার ও সার্জেন্ট মিল্টনের নেতৃত্বে এবং শার্শা থানা পুলিশের সহযোগীতায় সপ্তাহ ব্যাপী অভিযানে ১৪৯টি কাগজ-পত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেল আটক এবং চালকের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ১০৪টি মামলা হয়েছে বলে যশোর ট্রাফিক পুলিশের অফিস জানিয়েছেন। যশোর ট্রাফিক পুলিশ পরিদর্শক নুরুজ্জামান জানান, শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ যানবাহন অবাধে চলাচল করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান আগামী আরও একদিন চলবে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

শার্শায় ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৯ মোটরসাইকেল আটক মামলা ১০৪

আপডেট টাইম : ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০