ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাফারি পার্কের সাবেক তত্ত্বাবধায়ক তবিবুরের বিরুদ্ধে মামলা

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১টি জেব্রা মৃত্যুর ঘটনায় সরকারি কাজে অনিয়ম ও সম্পত্তি বিনষ্ট সাধনের অভিযোগে পার্কের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় পার্কের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে প্রাণি কল্যাণ আইনে এ মামলা দায়ের করেন।

রফিকুল ইসলাম অভিযোগ করেন, গেল ২রা জানুয়ারি হতে ২৯শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হয়। সেসময় দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান যথাসময়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেননি। এ সংক্রান্তে তিনি লোকাল থানায় কোন জিডিও দায়ের করেননি।

এছাড়া তিনটি মৃত জেব্রার পেট কাটার বিষয়ে তবিবুর রহমানের দেয়া বক্তব্য গ্রহণযোগ্য হয়নি। এ অবস্থায় সংঘটিত ঘটনায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির পাশাপাশি বন্যপ্রাণির প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। এজন্য প্রাণি কল্যাণ আইনে দায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় পার্কের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও প্রকল্প কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

সাফারি পার্কের সাবেক তত্ত্বাবধায়ক তবিবুরের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৪:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২