ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সিলেটে হোটেলকাণ্ড: নেত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর দরগা গেইট এলাকার একটি আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক নারী ও হোটেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মহানগর যুব মহিলা লীগের নেত্রী হিসেবে পরিচিত লাকি আক্তার ওরফে লাকি আহমেদের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগ তুলেছে হোটেল কর্তৃপক্ষ।

হোটেল কর্তৃপক্ষের দাবি, গত ৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যায় লাকি আহমেদ এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে জালালিয়া আবাসিক হোটেলে একটি কক্ষ ভাড়া নিতে আসেন। কর্তব্যরত ম্যানেজার কক্ষ ভাড়া দিতে অপারগতা প্রকাশ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

অভিযোগে বলা হয়, এ সময় লাকি আহমেদ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হোটেল কর্তৃপক্ষকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন। পরে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে এনে হোটেলের বিরুদ্ধে অপপ্রচার, লাইভ সম্প্রচার এবং সংবাদ প্রকাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেছে হোটেল কর্তৃপক্ষ।

হোটেল কর্তৃপক্ষ আরও দাবি করেছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন জড়ো হন এবং একপর্যায়ে লাকি আহমেদ গণপিটুনির শিকার হন।

এছাড়া হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, লাকি আহমেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয় ব্যবহার করে নগরীর বিভিন্ন হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করে আসছেন। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে লাকি আহমেদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সিলেটে হোটেলকাণ্ড: নেত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ

আপডেট টাইম : ০৯:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬