ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

সীতাকুন্ডে নিহত নওগাঁ’র ফায়ার ফাইটার রবিউলের বাড়িতে শোকের মাতম

মো.আককাস আলী: চট্টগ্রামের সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ফায়ার সার্ভিসের কর্মী নওগাঁ’র রবিউল ইসলাম রবিনের বাড়িতে চলছে এখন কেবল শোকের মাতম। ছেলের লাশ শনাক্ত করতে গিয়ে বাবা ঢাকায় অসুস্থ্য আর পুত্র শোকে মা বাড়িতে প্রায় শয্যাশায়ী। নওগাঁ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চক-পাথুরিয়া পূর্ব পাড়া’র খাদেমুল ইসলাম সাখিদারের পুত্র রবিউল ইসলাম রবিন (২৬) প্রায় দেড় বছর আগে ফায়ার সার্ভিসে যোগদান করেন। চট্টগ্রামে প্রশিক্ষন শেষে সীতাকুন্ড ফায়ার ষ্টেশনে  যোগদান করেন। গত শনিবার রাতে সীতাকুন্ডে অগ্নিকান্ডে অগ্নি নির্বাপনের কাজে যোগ দেয়ার পরে তার খোঁজ মিলেনা আর। সংবাদ পেয়ে বাবা খাদেমুল ইসমলাম সহ পরিবারের কয়েকজন ঢাকায় গিয়ে কোন হাসপাতালে তার সন্ধান না পেয়ে মর্গে অনুসন্ধান শুরু করে। সেখানে অস্পষ্টভাবে একজনকে রবিনের লাশ বলে শনাক্ত করলেও ডিএনএ পরীক্ষা ছাড়া নিশ্চিত নয় হাসপাতাল কর্ত্তৃপক্ষ। কাজেই ডিএনএ পরীক্ষার প্রক্রিয়ায় আটকা পড়ে যায় রবিনের লাশ। দুই ভাই আর এক বোনের মধ্যে একমাত্র উপার্জনক্ষম উক্ত রবিউল ইসলাম রবিনের মৃত্যুতে পুরো পরিবার শোকে মুহ্যমান হয়ে পড়েছে। নির্বাক মা এখন শয্যাশায়ী। নিহত রবিউলের পরিবারে সদস্যরা জানান তার আশা ছিলো ছোট ভাই বোনদের মানুষ করা সেটা তার ভাগ্যে সইলো না। গত শনিবার সন্ধ্যায় মা ফাহিমা বেগমের সাথে সর্বশেষ ছেলের কথা হয় ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে। পরিবারেরর দাবী যত দ্রুত সম্ভব সকল আনুষ্ঠাকিতা শেষ করে রবিনের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করার।

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

সীতাকুন্ডে নিহত নওগাঁ’র ফায়ার ফাইটার রবিউলের বাড়িতে শোকের মাতম

আপডেট টাইম : ১০:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২