ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও  সচেতনতামূলক ক্যাম্পেইন নওগাঁ ডিসি এসপি সেজে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেফতার  ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওগাঁয় ভরা মৌসুমে নষ্ট হয় ৩০০ কোটি টাকার আম,চাষিদের শিল্পায়নের দাবি  তানোরে যুবককে হাতুড়িপেটা করে নালায় নিক্ষেপ অবৈধভাবে মাটি কাটায় ৪ জন আটক ও ২টি ট্র‍াক্টর জব্দ-২ তানোরে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু দায় নিবে কে

মহাসড়কে যানজট নিরসনে চার সেক্টরে ৭১০ পুলিশ।

কাজি মোস্তফা রুমি: ঈদে ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রস্তুত। মহাসড়কে যাত্রী ও পরিবহন চালকদের যাতে যানজটে ভোগান্তির শিকার না হতে হয় সে জন্য ৭১০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়াও তার মধ্য ১০০ জন এপিবিএন সদস্যও থাকবে মহাসড়কে।
এ মহাসড়কের সড়কের টাঙ্গাইল অংশের ধেরুয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৪টি সেক্টরে ভাগ করা হয়েছে। ধেরুয়া থেকে ঘারিন্দা পর্যন্ত ১ নম্বর সেক্টর, ঘারিন্দা থেকে এলেঙ্গা পর্যন্ত ২ নম্বর সেক্টর, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৩ নম্বর সেক্টর এবং এলেঙ্গা থেকে কালিহাতী লিংক রোড ও ভূঞাপুর লিংক রোড পর্যন্ত ৪ নম্বর সেক্টরে ভাগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে মহাসড়কে দায়িত্ব পালন করা সদস্যরা ৪ টি সেক্টরে ভাগ হয়ে দায়িত্ব পালন করবেন। কোথাও যানজটে সৃষ্টি হলে তা দ্রুত নিরসনের জন্য কাজ করে যাবেন। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো যাতে তাৎক্ষণিক সড়ক থেকে সরিয়ে নেওয়া যায় সেদিকেও খেয়াল রাখবেন তারা।
এ বিষয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ঈদকে কেন্দ্র করে প্রতি বছর যানজট নিয়ন্ত্রণ ও যানজটে আটকে থাকা মানুষের ভোগান্তি লাঘবেও কাজ করে থাকে পুলিশ। মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে ৬১০ জন পুলিশ সদস্য ও ১০০ জন এপিবিএন সদস্য দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, উত্তরবঙ্গমুখী যানবাহনের জন্য সড়কের সহযোগিতায় এলেঙ্গা থেকে দক্ষিণ দিক দিয়ে বিকল্প রাস্তাটি সংস্কার করা হয়েছে। যানজট যাতে না হয় এজন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি

মহাসড়কে যানজট নিরসনে চার সেক্টরে ৭১০ পুলিশ।

আপডেট টাইম : ০২:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২