ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হোসেনপুরে সরকারি চাউল জব্দ। খাদ্য কর্মকর্তার ভূমিকা রহস্যজনক। বদলগাছী ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার  নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে   মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর   স্বামী গ্রেফতার ভেড়ামারায়একই বংশের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা  আব্দুল হাদী তালুকদার ও নুরুন নাহার হাদী ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান। দৌলতপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড,দুই কৃষক অগ্নিদগ্ধ

পিতৃঋণ

সেলিনা আখতার
শুচিশুভ্র পাখির পালকের মতো
তোমার মমতা জড়িয়ে আছে
বাবা, আমার শরীর।
ঝরা পাতার মতো মাটিতে
লুটিয়ে পড়েনা এ মমতার পেখম।
দিনে দিনে জমা হয়
গাঢ় থেকে গাঢ় হয়
মমতার স্তর।
এ স্তর ভেদ করে
জেগে উঠে নতুন অঙ্কুর।
অঙ্কুর শাখা মেলে পত্রপল্লবে,
মুকুলের সৌরভে
ভারি থেকে ভারি হতে থাকে
মমতার ঋণ।
আজীবন ঋণী হয়ে আছি বাবা
তোমার স্নেহ ভালোবাসার বন্ধনে।
তবুও মাঝে মাঝে
ভাবনারা প্রশ্ন তোলে
বাবার কাছে ভালোবাসার
কতটুকু দেনা?
ঠিক তখনি মমতার অনুভূতি
সুর তুলে কথা বলে,
এ দেনার কি কোন পরিমাপ হয়?
করোটির ভেতরে মন ও মগজে
কুয়াশার মত জমতে জমতে
স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়
স্মৃতির আনাগোনা।
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

পিতৃঋণ

আপডেট টাইম : ১১:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
সেলিনা আখতার
শুচিশুভ্র পাখির পালকের মতো
তোমার মমতা জড়িয়ে আছে
বাবা, আমার শরীর।
ঝরা পাতার মতো মাটিতে
লুটিয়ে পড়েনা এ মমতার পেখম।
দিনে দিনে জমা হয়
গাঢ় থেকে গাঢ় হয়
মমতার স্তর।
এ স্তর ভেদ করে
জেগে উঠে নতুন অঙ্কুর।
অঙ্কুর শাখা মেলে পত্রপল্লবে,
মুকুলের সৌরভে
ভারি থেকে ভারি হতে থাকে
মমতার ঋণ।
আজীবন ঋণী হয়ে আছি বাবা
তোমার স্নেহ ভালোবাসার বন্ধনে।
তবুও মাঝে মাঝে
ভাবনারা প্রশ্ন তোলে
বাবার কাছে ভালোবাসার
কতটুকু দেনা?
ঠিক তখনি মমতার অনুভূতি
সুর তুলে কথা বলে,
এ দেনার কি কোন পরিমাপ হয়?
করোটির ভেতরে মন ও মগজে
কুয়াশার মত জমতে জমতে
স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়
স্মৃতির আনাগোনা।