ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হোসেনপুরে সরকারি চাউল জব্দ। খাদ্য কর্মকর্তার ভূমিকা রহস্যজনক। বদলগাছী ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার  নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে   মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর   স্বামী গ্রেফতার ভেড়ামারায়একই বংশের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা  আব্দুল হাদী তালুকদার ও নুরুন নাহার হাদী ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান।

কুষ্টিয়ায় ছাত্রকে মারপিটের দায়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক \  কুষ্টিয়ার কমলাপুর নবীন প্রামানিক প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্র সাফিন(১১)কে মারধরের দায়ে থানায় অভিযোগ দিয়েছেন ওই ছাত্রের বাবা মামুন অর রশিদ।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রবিবার আনুমানিক বেলা ১২টার দিকে বিদ্যালয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক শাহিন (৫৫) সাফিন কে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে পেয়ারার ডাল দিয়ে বেদম মারধর করেন ।
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ শাফিনের চিৎকার শুনে  শাফিনকে উদ্ধার করেন এবং তার বাসায়  খবর দেয়। খবর পেয়ে শাফিনের নানা সরোয়ার হোসেন কুষ্টিয়া সদর হাসপাতালে সফিনকে চিকিৎসা দেন।
এ বিষয়ে ভুক্তভোগী শাফিন (১১) বলেন, আমার সহপাঠী শাওন এর সাথে খেলাধুলা করতে গিয়ে ঝরগা হয়। বিষয়টি স্যার জানতে পেরে আমাকে ডাকেন, আমার যেতে একটু দেরী হওয়ায় , আমাকে শ্রেণিকক্ষের রুমের মধ্যে নিয়ে গিয়ে পেয়ারার ডাল দিয়ে , আমার ডান এবং বাম  হাতের ডানায় মাজাই অনেক জোরে জোরে মারেন । বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক গণ আমার চিৎকার শুনে আমাকে উদ্ধার করেন। আমাকে এর আগেও মেরেছিলেন।
শাফিনের নানা সরোয়ার হোসেন (৭০) বলেন, বিষয়টি শুনতে পেয়ে দ্রুত আমি স্কুলে উপস্থিত হয়। এবং আমার নাতি শাফিনকে নিয়ে কুষ্টিয়া সদর হসপিটালে চিকিৎসা করায়। পরবর্তীতে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি আমাকে বলেন মেরেছি তো কি হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাবিরুল আলম বলেন, মিটিং এর কারনে বাইরে থাকায় বিষয়টি তার জানা নেই, থানায় গিয়ে খোঁজ নিয়ে জানাবেন বলে জানান।
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

কুষ্টিয়ায় ছাত্রকে মারপিটের দায়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট টাইম : ১১:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২