ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

নভেম্বরে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেশটি সফর করবেন সরকারপ্রধান। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর জাপান সফর চূড়ান্ত। এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ না হলেও ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সফরটি হতে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সেখানে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সফরের তারিখ নির্ধারণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে উভয় দেশ কাজ করছে। এ সফরের মধ্য দিয়ে উন্নয়ন অংশীদার জাপানের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের সফরে দুই দেশ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের প্রস্তুতি নিচ্ছে। সফরে বাংলাদেশ আরও জাপানি বিনিয়োগ চাইবে। অন্যদিকে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কৌশল রূপকল্প বাস্তবায়নে ঢাকাকে পাশে চাইবে টোকিও। তবে ঢাকা এ কৌশলের অর্থনৈতিক বা উন্নয়নভিত্তিক উদ্যোগের বাইরে সামরিক বা অন্য কোনো উদ্যোগে অংশীদার হতে চায় না।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

নভেম্বরে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২