ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক

পরীক্ষা না দিয়েও প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল বোয়ালমারীতে এক শিক্ষার্থী

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুরের বোয়ালমারীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক ছাত্রের ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম আব্বাস হোসেন (রোল নম্বর—২৬৩) নামে এক ছাত্রের নাম আসে বৃত্তির তালিকায়। সে সংশ্লিষ্ট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তবে সে বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলো বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু আহাদ নিশ্চিত করেছেন। জানা যায়, বৃত্তি পরীক্ষার ফলাফল সারাদেশে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফলাফল ঘোষণা করা হলেও ওইদিন সন্ধ্যার আগে সারাদেশের ঘোষিত ফলাফল স্থগিত করা হয়। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৩২জন তালিকা ভুক্ত হয়। সেখান থেকে ৭৩২জন বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ উপজেলা থেকে ৪৮ জন পরীক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। যার মধ্যে ২৪ জন রয়েছে ছাত্র ও ২৪ জন ছাত্রী। এ উপজেলায় ১২১ জন ছাত্র—ছাত্রী সাধারণ বৃত্তি পেয়েছে। যার মধ্যে ৫৯ জন রয়েছে ছাত্র ও ৬২ জন ছাত্রী। তবে রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওই বছর ৪জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য তালিকা ভুক্ত হয়। সেখান থেকে ৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। অনুসন্ধানে দেখা গেছে, রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয়র এস এম আব্বাস হোসেন (রোল নম্বর—২৬৩) নামের যে শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে; সে পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে তিনজন পরীক্ষায় অংশ নেয় তারা ফেল করেছে। এ ব্যাপারে রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী চন্দ্র বলেন, এসএম আব্বাস হোসেন অসুস্থ থাকার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে কিভাবে তার রোল নম্বরটি পরীক্ষার ফলাফল সীটে এসেছে তা বলতে পারবো না। বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ বলেন, ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৩২জন তালিকা ভুক্ত হয়। সেখান থেকে ৭৩২জন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৪৮ জন পরীক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এ উপজেলায় ১২১ জন ছাত্র—ছাত্রী সাধারণ বৃত্তি পেয়েছে। তিনি বলেন, বিভিন্ন ত্রুটির কারণে সারা দেশের প্রাথমিকের বৃত্তির ফলাফল স্থগিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়। আর বোয়ালমারীর একজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও সে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়েছে জানতে পেরেছি। অপরদিকে পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রাতিকণা বিশ্বাস জানান, এ উপজেলার ৭৩টি প্রতিষ্ঠান থেকে ২৬৮জন পরীক্ষার্থী তালিকাভুক্ত হয়। সেখান থেকে ২৫৮জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তার মধ্যে ২৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। আর ৯১জন শিক্ষার্থী সাধারণ ভাবে বৃত্তি পেয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

পরীক্ষা না দিয়েও প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল বোয়ালমারীতে এক শিক্ষার্থী

আপডেট টাইম : ০৪:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩