ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

রাজশাহীতে সরকার পতনে বিজয় মিছিল করেছে সাধারণ মানুষ

রাজশাহী ব্যুরো: ৫২ ভাষা আন্দোলন দেখিনি, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু ২৪ সালে দ্বিতীয়বার স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে স্বাধিন করেছি। রাজশাহীতে এমন বক্তব্য দিয়ে আনন্দ মিছিল করছে আন্দোলনকারীরা। তাদের এমন আনন্দে যুক্ত হয়েছে অবিভাবক, খেটে খাওয়া সাধারণ মানুষও। তবে তাদের এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৫ আগষ্ট) দুপুরে আওয়ামী সরকারের পদত্যাগের পর শহর জুড়ে আনন্দ মিছিল করেছে আন্দোলনকারি জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলেন, পুলিশ আজকেও আমাদের উপর গুলি চালিয়েছে। আমার অনেক ছাত্র ভাই গুলিবিদ্ধ হয়েছে। আমার চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে দেখেছি। আমার সকল শহীদ ভাইদের হত্যার বিচার চাই। আজকে যারা ক্ষমতায় থেকে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করেছে, দুর্নীতি করেছে সবাইকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। অনতিলম্বে হত্যার বিচার করতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। সেনাবাহিনী জনগণের শান্তি ফিরিয়ে আনবে এমনটায় প্রত্যাশা করি আমরা। আমরা চাই সেনাবাহিনীর তত্বাবধানে গণতান্ত্রিক উপায়ে দেশে একটি গ্রহনযোগ্য অবাধ সুষ্ঠ নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্টা করবে।

পরে জিরো পয়েন্টে আনন্দ সমাবেশ থেকে বিএনপি নেতারা বলেন, আমরা দ্বিতীয়বার এই দেশকে স্বাধিন করলাম। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করবো। যেখানে মারামারি হানাহানি থাকবে না। কোন দুর্নীতি থাকবে না লুটতারাজ হবেনা। আজ আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাসিবাদী হাসিনার পদত্যাগের কারনে মানুষ কতটা আনন্দিত। এই স্বৈরাচার সরকারের থেকে মানুষ মুক্তি পেয়েছে। আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

রাজশাহীতে সরকার পতনে বিজয় মিছিল করেছে সাধারণ মানুষ

আপডেট টাইম : ০৯:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪