ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন তেল নিয়ে কারসাজি রাজশাহীর রহমান ফিলিং স্টেশনে দৌলতপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, পেরেক ঢুকিয়ে যুবককে হত্যাচেষ্টা কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

আল্লারদর্গায় নাসির গ্রুপ ও বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের উদ্যোগে ২ দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

আল্লারদর্গায় নাসিরগ্রুপ  ও বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের উদ্যোগে ২ দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

খন্দকার জালাল উদ্দীন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নাসির উদ্দীন বিশ^াস নাসিং ইনিষ্টিটিউটে নাসির গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ ও খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল এবং দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রথম দিনে মোট ১৬ শ’ জন চক্ষু রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়, এর মধ্যে ৬০ জনকে লেন্স সংযোজন এর জন্য নিজস্ব বাস যোগে খুলনা বিএনএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের বিনামূল্যে চক্ষু অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করা হবে। দুই দিনে প্রায় ৩ হাজার রোগী দেখা হবে এবং এদের মধ্যে ১০০ জনের লেন্স সংযোজন করা হবে বলে জানাগেছে।
শুধুমাত্র দুইদিন ৮ ও ৯ সেপ্টেম্বর রবি ও সোমবার বিনামূল্যে চক্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে বাছাই করা হয়। বাছাইকৃত ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য ৯ সেপ্টেম্বর হতে পর্যায়ক্রমে হাসপাতালের নিজস্ব গাড়িতে খুলনাস্থ্য বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং অপারেশন শেষে অনুরূপভাবে শিবিরে পৌঁছে দেয়া হবে। বিশেষ ব্যবস্থায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন করে লেন্স বসানো হবে এবং প্রয়োজনীয় ঔষধ ও কালো চশমা প্রদান করা হবে। এজন্য আগ্রহী ছানি পড়া রোগীদেরকে মোবাইল নম্বরসহ উক্ত তারিখে যথাযথ সময় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। নাসির উদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের সার্বিক পরিচালনায় এই চক্ষু শিবির পরিচালিত হয়।
নাসির উদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের ও নাসির উদ্দিন বিশ্বাস জুট ইন্ডাস্ট্রিজ লি: এর ম্যানেজার জয়েন উদ্দিন ও সহকারি ম্যানেজার হাবিবুর রহমান জানান মানুষের সেবার জন্য মরহুম নাসির উদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্ট থেকে প্রতি বছরে তিনবার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। জানা গেছে আগামী ১২ সেপ্টেম্বর নাসির উদ্দিন বিশ্বাস এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হতে যাচ্ছে। নাসির উদ্দিন বিশ্বাস চক্ষু চিকিৎসা শিবির ছাড়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন শিক্ষা বৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা সেবা পরিচালিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন

আল্লারদর্গায় নাসির গ্রুপ ও বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের উদ্যোগে ২ দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪