ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হযরত আলী (রা) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় যুবক আটক

দৌলতপুর প্রতিনিধি: হযরত আলী (রা) কে নিয়ে ফেসবুকে অশ্লীল ভাষায় কটূক্তি করে ষ্ট্যাটাস দেওয়ায় কুুুষ্টিয়া দৌলতপুরে এক যুবককে আটক করেছে পুলিশ। জীবন ওয়াহিদ নামের একটি ফেসবুক আইডি থেকে ওই ষ্ট্যাটাস দেওয়া হয়।

আটক যুবকের নাম জীবন ওয়াহিদ। সে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামের তরিকুল মালিথার ছেলে। স্থানীয় বাসিন্দা ও তাঁর ফেসবুকে ফ্রেন্ড লিস্টে থাকা বেশ কয়েক জন জানান, হযরত আলী(রাঃ) নামে অশ্লীল ভাষায় মানহানিকর কথাবার্তা জীবন ওয়াহিদ তার ফেসবুকে ষ্ট্যাটাস দেয়। সেই পোষ্টটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

শেরপুর জামে মসজিদের ইমাম মোঃ বিপ্লব হোসেন জানান – শুক্রবার শামীম হোসেন নামের এক যুবক ফেসবুকের মাধ্যমে এই বিষয়টি জানার পর আমাকে সহ মসজিদে আগত মুসল্লিদের জানালে নামাজ পড়তে আসা ধর্মপ্রাণ মুসল্লীদের ধর্মীয় অনুভুতে আঘাত লাগে। মুহূর্তে মুসল্লিদের মধ্যে চাপা উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয় যা অল্প সময়ের মধ্যে মসজিদে আগত মুসল্লিদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে সবার ভিতর অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিবেশ তৈরি হয়। যা আমি ও মসজিদ কমিটির সভাপতি সহ কয়েক জন তাদের শান্ত করি। এরপর থানায় অভিযোগ দিলে পুলিশ শনিবার ভোরে জীবন ওয়াহিদকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান-এলাকার জনগণ যেভাবে জড়ো হয়েছিলো তাতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। জীবন ওয়াহিদ হযরত আলী (রা) কে নিয়ে ফেইসবুকে যে পোষ্ট দিয়েছে তা ইসলাম ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই। এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম বলেন,জীবন ওয়াহিদ আমাদের হেফজতে আছে। আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনার পর এলাকা শান্ত আছে ।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

হযরত আলী (রা) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় যুবক আটক

আপডেট টাইম : ০৫:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০