ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটেও চলছে সিজারিয়ান অপারেশন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ডাক্তারের সংকট থাকা সত্ত্বেও থেমে নেই সিজারিয়ান অপারেশন। সীমিত জনবল ও সরঞ্জাম নিয়ে প্রতিদিন রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। অনেকটা ধার দেনা করে চলছে চিকিৎসা সেবা।

জানা গেছে, বিশেষ করে সার্জারি বিভাগের চাহিদা অনুযায়ী নিয়োগ না থাকায় রোগীদের চাপে পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। ফলে বাধ্য হয়ে পাশের উপজেলা ও জেলা হাসপাতাল থেকে ধার করে ডাক্তার এনে নিয়মিত চলছে অপারেশন থিয়েটার (ওটি) কার্যক্রম।
অন্যদিকে, উপজেলার এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় অনেক ক্ষেত্রেই দায়িত্বরত চিকিৎসকরাই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গর্ভবতী মায়েদের সেবা দিতে কর্তব্যরত চিকিৎসকরা দিন-রাত কাজ করে যাচ্ছেন।
চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, আমরা নিজ উপজেলায় সরকারি ভাবে চিকিৎসা নিতে পারছি। রংপুর ও বগুড়া সহ আশেপাশের জেলা শহরগুলোতে গেলে বিভিন্ন হয়রানির শিকার ও অর্থনৈতিক অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় কিন্তু নিজ এলাকায় সিজার করে আমাদের অর্থ ও সময় সব কিছুতেই সুবিধা ভোগ করতে পারছি। চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও সময়মতো সিজার অপারেশন হওয়ায় অনেক মা ও নবজাতকের জীবন রক্ষা পাচ্ছে। তবে তারা দ্রুত ডাক্তার নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা আরও মানসম্মত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী জানান, আজ (রবিবার) আমরা ৩টি সিজার অপারেশন সম্পন্ন করেছি। ডাক্তার সংকট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। নতুন করে ডাক্তার নিয়োগ করা হলে সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটেও চলছে সিজারিয়ান অপারেশন

আপডেট টাইম : ০৮:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫