ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই যুবক আটক 

এম এ সালাম রুবেল  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়নের শীবগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১৫ আগস্ট) ভোর রাতে ওই এলাকার মধ্য পারপুগী গ্রামের মাদক ব্যবসায়ী মনজুর রহমান ও ইউনুস আলীর বসবাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল।
আটককৃতরা হলেন, মধ্য পারপুগী গ্রামের জহিরুল ইসলামের ছেলে মনজুর রহমান (২৭) ও একই গ্রামের মৃত খাদেম আলীর ছেলে ইউনুস আলী (৩২)।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরের শীবগঞ্জ মধ্য পারপুগী এলাকার মনজুর রহমান ও ইউনুস আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় মনজুর রহমানের বাড়ি থেকে ৩৫ পিচ ইয়াবা ও ৩ গ্রাম হিরোইন এবং একটি বাটন মোবাইল ফোন ও ইউনুস আলীর বাড়ি তল্লাশি করে ৯১ পিচ ইয়াবা, নগদ ৫৩ হাজার ৯৮০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোরশালিন তুরাগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মনজুর রহমানের বিরুদ্ধে মামলা ও ইউনুস আলীকে ৬ মাসের কারাদণ্ড দেয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ালে আলম খান বলেন, আজ ভোর রাতে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদককারবারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই যুবক আটক 

আপডেট টাইম : ০৯:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫