ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ে মহানবী (সা.)-এর জন্মবার্ষিকী পালন বিয়ের প্রলোভনদেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ রোভার স্কাউট জীমকে সব কার্যক্রম থেকে বিরত রাখল বাংলাদেশ স্কাউটস ভেড়ামারায় জমিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু: শিয়াল ঠেকানোর ‘বৈদ্যুতিক ফাঁদ’ নাকি অসাবধানতা? এলাকা জুড়ে রহস্য বৃষ্টি উপেক্ষা করে নিজেদের জানান দিল মোহনপুর, ৫-২ গোলে দুর্দান্ত জয় আশুলিয়া-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ৫ হাজার ইয়াবা, হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪ ভেড়ামারায় বিনামূল্যে  গাছের চারা বিতরণ দশমিনার খালে কিটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় এক জেলে আটক কুষ্টিয়া মুক্ত স্কাউটদলের দুই দিনব্যাপী ডে- ক্যাম্পের সমাপনী

আগামীর বাংলাদেশ কেমন হবে, তা জনগণ নির্ধারণ করবে- ডা. এ জেড এম জাহিদ হোসেন 

আগামীর বাংলাদেশ কেমন হবে, তা জনগণ নির্ধারণ করবে-

ডা. এ জেড এম জাহিদ হোসেন 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
আগামীর বাংলাদেশ কেমন হবে, তা জনগণ নির্ধারণ করবে। কাজেই আগামীর বাংলাদেশ যেন সুন্দর হয়, সুশাসনের জন্য হয়, আইন শৃঙ্খলার হয়, ভয়ভীতিহীন হয়, যেন দূর্নীতিমুক্ত বাংলাদেশ হয় এবং আগামীর প্রজন্ম যেন যার যার যোগ্যতা অনুযায়ী কাজ পায় সেই অনুযায়ী আমাদের  কাজ করতে হবে। এমন বক্তব্য প্রদান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “বর্তমান সময় আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম সহ আরও অনেকে। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শেষে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও হাজার হাজার মানুষের জনসমাগমের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
Tag :
জনপ্রিয় সংবাদ

খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন

আগামীর বাংলাদেশ কেমন হবে, তা জনগণ নির্ধারণ করবে- ডা. এ জেড এম জাহিদ হোসেন 

আপডেট টাইম : ১০:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫