ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

সিলেটে শীত মৌসুমে লাগামহীন লোডশেডিং

সিলেটে শীত মৌসুমে লাগামহীন লোডশেডিং

সিলেট প্রতিনিধি : সিলেটে শীতের প্রকোপ অনেকটাই কমেছে। তবে এখনো চলছে শীত মৌসুম। এখনো ফ্যান ছাড়ার প্রয়োজন পড়েনি। কিন্তু এই শীতকালেও সিলেটে  গ্রীস্মকালের মতো লোডশেডিং হচ্ছে।
বৃহস্পতি ও শুক্রবার নগরের জিন্দাবাজার এলাকায় কয়েক দফায় প্রায় ৫ ঘন্টা বিদ্যুৎ ছিলো না। একই অবস্থা নগরের  বেশির ভাগ এলাকারই। পুরো মাসজুড়েই এমনটি চলছে। দিনে দফায়-দফায় লোডশেডিং হচ্ছে। প্রত্যেকবার বিদ্যুৎ যাওয়ার পর ঘন্টাখানেক বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এতে দুর্ভোগ পেহাতে হচ্ছে গ্রাহকদের।
শীত মৌসুমে যেখানে বিদ্যুতের চাহিদা কমে তখনও সিলেটে কেন এতো লোডশেডিং? চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায়ই এমনটি হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির।
তিনি আমাদের প্রতিনিধিকে বলেন, সিলেটে এখন প্রতিদিন চাহিদা ১২০ মেঘাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৭৫ মেঘাওয়াট। ফলে প্রায় ৫০ মেঘাওয়াট ঘাটতি থাকছে।
শীতেও কেন এতো ঘাটতি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলোর সংস্কারের কাজ চলছে। এছাড়া গ্যাসের সরবরাহ কম। জ্বালানীও কেনা যাচ্ছে না। এসব কারণে বিদ্যুতের উৎপাদন কমেছে।
আব্দুল কাদির বলেন, দেশে প্রতিদিন গড়ে বিদ্যুতের চাহিদা ১৩ হাজার মেঘাওয়াট কিন্তু উৎপাদন হচ্ছে ১০ হাজার  মেঘাওয়াট।
তবে ১ ফেব্রুয়ারি থেকে অবস্থার কিছু উন্নতি হতে পারে জানিয়ে তিনি বলেন, (বৃহস্পতিবার) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  চেয়ারম্যানের সাথে এ ব্যাপারে বৈঠক হয়েছে। তিনি বলেছেন ১ তারিখ থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে শীত মৌসুমে লাগামহীন লোডশেডিং

আপডেট টাইম : ০৮:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬