ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

নওগাঁর মাসিক কল্যাণ সভায় পুরস্কারে ভূষিত হলেন ওসি শহিদুল ইসলাম

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মাসিক কল্যাণ সভায় পুরস্কারে ভূষিত হলেন মহাদেবপুর থানার ওসি শহিদুল ইসলাম। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর হাতে পুরস্কার তুলে দেন। সোমবার(১৬ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত ও ভবিষ্যৎ কার্যকর পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র/ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে পেশাদার এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য এবং নওগাঁ বাসিকে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করায় সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান।

তিনি ক্লু-লেস ও অন্যান্য মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতারসহ অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।আসন্ন রমজানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং অপরাধ প্রতিরোধে সকল অফিসারদেরকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। সভায় জেলার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পুরস্কার বিতরণ করেন। উক্ত সভায় নওগাঁ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

নওগাঁর মাসিক কল্যাণ সভায় পুরস্কারে ভূষিত হলেন ওসি শহিদুল ইসলাম

আপডেট টাইম : ০৭:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬