ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত সংবিধান মেনে চললে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল না: ডা. শফিকুর রহমান ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুরে ভাড়া বাসায় ইয়াবা সেবনের সময় পুলিশ সদস্য আটক ৩ গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ জেলের কারাদণ্ড, শিশুকে মুচলেকায় মুক্তি দৌলতপুরে স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছাতারপাড়াতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত, আহত ২ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার ২ জন, পুলিশের কাছে হস্তান্তর

উৎসবমূখর পরিবেশে গোয়ালন্দে শান্তিপূর্ণ ভোট গ্রহন

মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: উৎসবমূখর পরিবেশে বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। জাল ভোট দেয়ার চেষ্টাকালে উপজেলার উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোটকেন্দ্র থেকে উজ্জল নামের এক স্কুল ছাত্রকে আটক করা হয়। ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় অফিসার বিএম নাজমুল হুদা জানান, জাল ভোট দেয়ার চেষ্টাকালে ওই কিশোরকে আটক করা হয়েছে।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, মতাশীন আওয়ামী লীগের মোঃ মোস্তফা মুন্সির (নৌকা), বিএনপির ইঞ্জিঃ মাহবুব আলম শাহিন (ধানের শীষ), প্রায়ত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরল ইসলামের ছেলে সতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ আরিফুজ্জামান (ঘোড়া), সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী (আনারস) ও সুলতান শেখ (মোটর সাইকেল)। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।

নির্বাচনে ৩৫টি ভোট কেন্দ্রে উপজেলার ৯১ হাজার ৪৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এরমধ্যে পুরুষ ৪৬ হাজার ৮৫ জন ও ৪৫ হাজার ৩৫৫ জন নারী ভোটার রয়েছে। নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরপে করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে এবং রয়েছে স্ট্রাইকিং ফোর্সসহ টহল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানাগেছে, একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলা। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যুতে উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)

উৎসবমূখর পরিবেশে গোয়ালন্দে শান্তিপূর্ণ ভোট গ্রহন

আপডেট টাইম : ০৮:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০