ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বাঘায় দুই দশকেও হয়নি ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হেলাল মজুমদার কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ভেড়ামারায় ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে পাট, রোপা আউশ, মুগ ও তিল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

০৮ এপ্রিল ২০২৬ (বুধবার) সকালে ভেড়ামারা উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার এই বীজ ও সার তুলে দেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, যুগ্ন আহবায়ক জানবার আলী, উপজেলা জামায়াতের আমির জালাল আহমেদ এবং সহ-সম্পাদক তারিক ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার সুফলভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর মোট ২০৫০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৫০০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ, ১৪২০ জন কৃষককে ৫ কেজি করে রোপা আউশ বীজ, ৩০ জনকে ৫ কেজি করে মুগ ডাল বীজ এবং ৫০ জন কৃষককে ১ কেজি করে তিলের বীজ দেওয়া হয়েছে। বীজের পাশাপাশি আউশ ও অন্যান্য ফসলের জন্য পরিমাণমতো ডিএপি (DAP) ও এমওপি (MOP) সারও বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, “বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে। কৃষকদের সঠিক সময়ে বীজ ও সার সরবরাহ করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই প্রণোদনা উপজেলার প্রান্তিক চাষীদের আবাদি জমির পরিমাণ বাড়াতে উৎসাহিত করবে।”

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মাহমুদা সুলতানা বলেন, খরিপ মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে এই প্রণোদনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আধুনিক পদ্ধতিতে আবাদ করে কৃষকরা লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট টাইম : ০৯:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬