ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপ স্বামী-স্ত্রীসহ ৪ জন গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) উপজেলা সংবাদদাতাঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দেহব্যবসা পরিচালনার অভিযোগে এক পল্লী চিকিৎসক ও তার স্ত্রীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার রানীগঞ্জ ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের বিপরীতে একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রানীগঞ্জ বাজার এলাকার পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন (৫০), তার স্ত্রী যমুনা বেগম (৪০), জাহাঙ্গীর আলম (৩০) এবং তসলিমা খাতুন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল এমন অভিযোগ রয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী গত শুক্রবার রাতে এক নারী ও এক পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করেন। এ সময় বাড়ির মালিক আনোয়ার হোসেন ও তার স্ত্রী যমুনা বেগমকেও অসামাজিক কার্যকলাপে সহযোগিতার অভিযোগে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আনোয়ার হোসেন তার বসতবাড়িতে নিয়মিতভাবে বহিরাগত নারী-পুরুষদের কক্ষ ভাড়া দিয়ে অসামাজিক কর্মকাণ্ডে সহায়তা করতেন, যার ফলে এলাকার সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। শুক্রবার রাতে এরকম কার্যকলাপের সময় এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশকে খবর দিলে ঘোড়াঘাট থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জনশৃঙ্খলা ও সামাজিক শান্তি বিনষ্টের অভিযোগে মামলা দায়ের করে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপ স্বামী-স্ত্রীসহ ৪ জন গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬