ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৬ ছেলের ঘরেও আশ্রয় হলো না ৮৫ বছর বয়সী জয়নব ভানুর রাজশাহীসহ উত্তরবঙ্গের উন্নয়নে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর রাজশাহীতে ৩৮,৯৭০ আঁখ চাষীকে আর্থিক প্রনোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে শান্তির দেশে পরিণত করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নজরুলের মৃ’ত্যু’দ’ণ্ড কার্যকর, বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু, সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে – সিসিক প্রশাসক প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

সৈয়দ নুর আহসান (গৌরনদী), বরিশাল
বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বাসভবনে অসাবধানতাবশত বৈদ্যুতিক শকের শিকার হন তিনি। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে বাসায় নেওয়া হয়েছিল।

তবে রবিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় তাকে বরিশাল জেলার নিরূপণ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে দলের এই ত্যাগী নেতার আকস্মিক অসুস্থতার খবরে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।

জহির সাজ্জাদ হান্নান শরীফের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে তার পরিবার ও দলীয় নেতাকর্মীরা গৌরনদীবাসীসহ সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

৬ ছেলের ঘরেও আশ্রয় হলো না ৮৫ বছর বয়সী জয়নব ভানুর

গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৭:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬