ঘোড়াঘাটে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাট, দিনাজপুর এর আয়োজনে
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিয়া।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশি¬ষ্ট ব্যক্তিরা অংশগ্রহণে উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ খাদিজাতুল কুবরা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সবুর, পার্টনার কংগ্রেস স্কুলের সভাপতি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
শেষে অতিথিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট কর্তৃক আয়োজিত পার্টনার কংগ্রেসের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 






















