হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): মাদক ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলাভিত্তিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শিক্ষার্থী ও তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম হামিদ মোল্লা নিজ অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করেন। স্থানীয়দের মতে, খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়িয়ে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা যায়, নিজ অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় তিনি খলিসাকুন্ডি ইউনিয়নের ডি-ফাইভ এর বিভিন্ন গ্রামের খেলাপ্রেমী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণদের মাঝে মৌসুমি ফুটবল বিতরণ করেন। এ উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ফুটবল বিতরণকালে খাইরুল ইসলাম হামিদ মোল্লা বলেন, যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। তরুণদের সুস্থ বিনোদন,শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আমাদের দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা’র নির্দেশনা একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত দৌলতপুর গড়ে তুলা। তার এই নির্দেশনা বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণ প্রয়োজন।তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি উন্নত ও সচেতন সমাজ বিনির্মাণ সম্ভব।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 








