ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ বিজিবি’র হাতে গ্রেফতার-২ তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু: রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক হলেন সাবেক পরিচালক রাম কান্ত সিংহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির

আমীর হামজা সোহেল, ডিমলা : নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে আপন খালা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১২) এবং নাউতারা নিজপাড়া এলাকার সেলিমুর রহমানের মেয়ে সিনহা (৪)। তারা সম্পর্কে আপন খালা ও ভাগ্নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সিনহা কয়েকজন শিশুর সঙ্গে তিস্তা সেচ ক্যানেলের পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে ক্যানেলের পানিতে পড়ে যায়। ভাগ্নিকে পানিতে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে ক্যানেলে নামেন তার খালা পাখি আক্তার। কিন্তু ভাগ্নিকে উদ্ধার করতে গিয়ে তিনিও পানিতে তলিয়ে যান।

এ সময় ক্যানেলের পাশে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা ক্যানেলের পানি থেকে খালা ও ভাগ্নিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে আপন খালা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। স্থানটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, একই পরিবারের আপন খালা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা তিস্তা সেচ ক্যানেলের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির

আপডেট টাইম : ০৬:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬