ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কানিহাটি চা বাগানে কর্মবিরতি,পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি ভেড়ামারায় স্কাউটিং ও কাবিং কার্যক্রম গতিশীল করতে চার ইউনিট পরিদর্শন শার্শায় ১০ লিটার বাংলা মদসহ যুবক গ্রেপ্তার টাকাও গেছে,স্বপ্নও গেছে: ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ?  জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, টাকার লোভে বাবা মা ৮ বছরের শিশুকে বিয়ে দিলেন ৪৫ বছরের ছেলের সাথে, এই শিক্ষার্থীরায় আগামী দিনের ভবিষ্যৎ-  ডিসি -তৌহিদ বিন- হাসান পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত

কানিহাটি চা বাগানে কর্মবিরতি,পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে বাগান পঞ্চায়েত কমিটির অপসারণ এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা সাপ্তাহিকের পরিবর্তে মাসিক ভিত্তিতে কাটার দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতালের সম্মুখে এ কর্মসূচি পালন করেন চা শ্রমিকরা। কানিহাটি চা বাগান শমশেরনগর এলাকার একটি ফাঁড়ি চা-বাগান।
সমাবেশে শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বেতন থেকে প্রতি মাসে ৭০ টাকা করে প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে নেওয়া হচ্ছিল। কিন্তু শ্রমিকদের না জানিয়ে গত দুই সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে টাকা কেটে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে তারা আগের নিয়মে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটার দাবি জানান।
শ্রমিকদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে বাগান পঞ্চায়েত কমিটি কার্যকর কোনো ভূমিকা পালন না করে নীরব রয়েছে। তাই বর্তমান পঞ্চায়েত কমিটির অপসারণের দাবিও জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, প্রভিডেন্ট ফান্ড শ্রমিকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার সঙ্গে জড়িত। ফলে টাকা কাটার নিয়ম পরিবর্তনের আগে শ্রমিকদের জানানো এবং হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
Tag :
জনপ্রিয় সংবাদ

কানিহাটি চা বাগানে কর্মবিরতি,পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি

কানিহাটি চা বাগানে কর্মবিরতি,পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি

আপডেট টাইম : ০৬:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬